1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

আজমিরীগঞ্জে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির প্রভাব নেই

Reporter
  • Updated Monday, December 25, 2023
  • 249

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশে চলছে বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৬টায় অবরোধ শুরু হয়েছে। যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।
মূলত, সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার পর এটি প্রথম দফার এবং সব মিলিয়ে দ্বাদশ দফার অবরোধ কর্মসূচি। যদিও সকাল থেকে অবরোধের কোনো প্রভাব নেই আজমিরীগঞ্জের সড়কগুলোতে। স্বাভাবিকভাবেই সব গণপরিবহন চলতে দেখা গেছে। আজমিরীগঞ্জ বাজারে সাপ্তাহিক হাট বার ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকানপাটও। শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। জমে উঠে ছিল গরুর বাজারও।
সকালে সরেজমিনে আজমিরীগঞ্জ -বানিয়াচং শরিফ উদ্দিন সড়ক ও আশেপাশের বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে এমন চিত্রই চোখে পড়ে। দেখা যায়, গণপরিবহন চলাচলের হারও স্বাভাবিক। এর পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল এবং রিকশার উপস্থিতিও চোখে পড়ার মত।
এসব এলাকার দোকানপাট, মার্কেট খোলার ক্ষেত্রেও শুরু হয়েছে কার্যক্রম। স্বাভাবিক সময়ের মতোই ব্যস্ত সময় পার করছেন, শরিফ উদ্দিন সড়কের জিংরি নামক ব্রিজে ভোর বেলায় থেকে ঘন কোয়াশার মধ্যে একদল পুলিশ দায়িত্ব পালন করছে। তাদের কাছ থেকে জানা যায় বিএনপি ও সমমনা দলের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির কারনে যাতে কোন অপ্রিতিকর কোন ঘটনা না ঘটে, আজমিরীগঞ্জ থানার পুলিশ প্রতিটি পয়েন্টে টহল রয়েছে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান টিম আজমিরীগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় সোচ্চার রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD