1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত :: হতাহত নেই

Reporter
  • Updated Monday, December 25, 2023
  • 151

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে আখাউড়া-সিলেট রেল সেকশনে তেলবাহী ট্রেনের পরিচালকের বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার সকালে ৯টা ১৫মিনিটে মনতলা রেলষ্টেশনে এ ঘটনা ঘটেছে। তবু কোন হতাহতের ঘটনা ঘটেনি। সিলেট-ঢাকা রেল সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
মনতলা রেল ষ্টেশন মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন মনতলা রেল ষ্টেশনে পৌছলে ট্রেনের পরিচালক বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সারাদেশের সাথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেন এনে এটিকে স্বাভাবিক করার চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD