1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

আচরণবিধি লঙ্ঘন করায় সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি

Reporter
  • Updated Tuesday, December 26, 2023
  • 155

সময় ডেস্ক : আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেটার সাকিব আল হাসান এবং বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি ইসির উপসচিব আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে তাদের সতর্ক করা হয়।
চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।
চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় ভবিষ্যতে নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন করার শর্তে আপনাকে পত্র মারফত সতর্ক করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অপরদিকে খুলনা-৬ আসনের বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল ও শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD