
মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে কাশিমনগর আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মা সমাবেশ, অভিভাবক এবং গুনীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকালে কাশিমনগর আইডিয়াল কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলের মাঠে আয়োজিত সভাতে প্রধান শিক্ষক আল মাসুদ লোকমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক হামিদুর রহমান, তরুন সমাজ সেবক ইউটিউবার জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, অভিভাবক মাওঃ ফারুক আহমেদ, ছাত্রনেতা মিনার মিয়া, শিক্ষক জহিরুল ইসলাম, সাজেদা আক্তার প্রমুখ।
পরে ছাত্র/ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক এবং গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ২১ জন অভিভাবক এবং ১৪ জন গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD