1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:52 am

মাধবপুরে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার

Reporter
  • Updated Tuesday, December 26, 2023
  • 126

স্টাফ রিপোর্টার : মাধবপুর উপজেলায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের বগি উদ্ধার হয়েছে। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ পলাশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার সন্ধ্যায় আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে বগিটি উদ্ধার করে। পরে শ্রীমঙ্গলের উদ্দেশে পাঠানো হয়। রোববার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের মনতলা স্টেশনে বগিটি লাইনচ্যুত হয়েছিলো। গৌর প্রসাদ দাশ পলাশ জানান, তেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলের উদ্দেশে যাচ্ছিলো। সামান্য ত্রুটির কারণে ট্রেনের পেছনের বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাইনচ্যুত বগি রেখে ট্রেন শ্রীমঙ্গলে চলে যায়। তবে এ ঘটনায় অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD