1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:21 am

আজামরীগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় নিহত ১

Reporter
  • Updated Thursday, December 28, 2023
  • 185

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় আব্দুস সাত্তার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়েেন বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার মিয়া বিরাট (উজানপাড়া) গ্রামের মৃত মো.হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে আব্দুস সাত্তার মিয়া গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান। গোসল সেরে বাড়ি ফেরার জন্য রাস্তা পাড় হবার সময় বানিয়াচং থেকে আজমিরীগঞ্জের উদ্দেশ্যে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা আব্দুস সাত্তার মিয়াকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন তিনি।
এসময় সিএনজি চালক স্থানীয়দের সহযোগীতায় আব্দুস সাত্তার মিয়াকে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। অটোরিকশাচালকে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD