1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:39 pm

আমি নৌকার নয় মাঝির বিরুদ্ধে -ব্যারিস্টার সুমন

Reporter
  • Updated Thursday, December 28, 2023
  • 137

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি নৌকার বিরুদ্ধে না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে।’ গতকাল বুধবার সকালে চুনারুঘাট সদরের বরগাঁয়ে নিজ বাসভবনে কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সুমন বলেন, ‘খেলা হচ্ছে বন্ধু-বন্ধুতে, আওয়ামী লীগ-আওয়ামী লীগে না। বিএনপি যদি ভোটে আসত, তাহলে স্বতন্ত্র প্রার্থী হতাম না। আমি নৌকার বিরুদ্ধে না। আমি নৌকার মাঝির বিরুদ্ধে। আমি শেখ হাসিনার অনুমোদিত স্বতন্ত্র প্রার্থী।
তিনি বলেন, ‘বিএনপির জন্য দুঃখ লাগে, তারা নির্বাচনে আসলো না। জনপ্রিয়তা থাকলে ভোটে আসলেই মানুষের মন জয় করা যায়। আমি নিজেই তার প্রমাণ। সেদিক বিবেচনা করলে আমার নির্বাচনে আসার উদ্দেশ্য সফল।
এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘নির্বাচনে জয়ী হলে মানুষ আমার মাধবপুরকে চিনবে ফুটবলের এলাকা হিসেবে। ওয়ার্ডে ওয়ার্ডে আমি খেলার মাঠ করে দেব। সেখানে বাচ্চারা ফুটবল খেলবে। আমার আসনে আমি কমপক্ষে ৫০ লাখ ফলের গাছ লাগাব। মানুষ আকাশের দিকে তাকালেই চিনবে, এটা ব্যারিস্টার সুমনের এলাকা।
আওয়ামী প্রার্থী মাহাবুব আলীর বিরুদ্ধে অভিযোগ করে সুমন বলেন, ‘তিনি প্রতিদিন নির্বাচনী আইন ভঙ্গ করছেন। আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’
ভোটারদের ভোটের দিন কেন্দ্র পাহারার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ৭ জানুয়ারি সাত ঘণ্টা কেন্দ্র পাহারা দেবেন। আমি পাঁচ বছর আপনাদের পাহারা দিয়ে রাখব। আর এমপি হলে শুধু নারী-শিশু নির্যাতন না, পশুপাখি নির্যাতনকারীদের বিরুদ্ধেও আমি শক্ত ব্যবস্থা নেব।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD