
চুনারঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের পাশে চাঙ্গা বালিয়ারী গ্রামে মের্সাস এ আলী অটো রাইস মিল থেকে গতকাল গভীর রাতে ছয়টি মোটর ও একটি ট্রান্সফরমার চুরি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে চানঁভাঙ্গা বালিয়ারী গ্রামের হাজী মো. আদম আলীর মালিকানাধীন মেসার্স এ আলী অটোরাইস মিল (ইউনিট-২) থেকে মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা অটো রাইস মিলের স্টিলের মেইন গেইটের তালা ভেঙ্গে জাপানী ২ ঘোড়া ৬টি মোটর যার অনুমান বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৫-কেবি ইলেকট্রিক ট্রান্সফারমার যার বাজার মূল্য ৪৫ হাজার টাকা ও মূল্যবান বিভিন্ন ইলেক্ট্রিকের তার যার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা এবং ক্যাশ টেবিলের তালা ভেঙ্গে নগদ ৬ হাজার টাকাসহ সর্বমোট ৩ লক্ষ ২১ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনার পর মের্সাস এ আলী অটো রাইস মিলের (ইউনিট-২) ম্যানেজার মোঃ মখলেসুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় বালিয়ারী গ্রামের পাহারাদার মৃত রফু মিয়ার পুত্র আক্তার মিয়া কে প্রধান আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার দুপুর ২টায় চুনারঘাট থানার এস আই মোহাম্মদ খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশস্ত করেন দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত পূর্বক অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
Designed by: Sylhet Host BD