1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারকে ফুলেল শুভেচ্ছা

Reporter
  • Updated Friday, December 29, 2023
  • 168

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর : হবিগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদের সভা কক্ষে অস্থায়ী চেয়ারম্যান সৈয়দ মোঃ শামীম আনোয়ার এর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম এর পরিচালনায় মাসিক সভায় জেলা পরিষদের সদস্য, মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সভায় উন্নয়ন প্রকল্প অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা করা হয় এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রকল্প গ্রহণ সংক্রান্ত আলোচনা হয়। এছাড়া ও বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
সভার শুরুতে সৈয়দ মোঃ শামীম আনোয়ার অস্থায়ী চেয়ারম্যান হওয়ায় জেলা পরিষদের সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয় । এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD