1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

হবিগঞ্জ-লাখাই সড়কে টমটমের চাকায় কাপড় পেচিয়ে নিহত ১

Reporter
  • Updated Sunday, December 31, 2023
  • 174

স্টাফ রিপেটার্টার : হবিগঞ্জ-লাখাই সড়কে টমটম দুর্ঘটনায় অরবিন্দু দাস (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ লাখাই সড়কের রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অরবিন্দু দাস লাখাই উপজেলার মৃত অভয় চরণ দাসের পুত্র। আরবিন্দু দাস রিচি এলাকার একটি আশ্রমের সাধু বলে জানা গেছে।
জানা যায়, ওই সময় আরবিন্দু দাস একটি টমটম যোগে লাখাইয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে টমটমের চাকার সাথে তার গলার একটি কাপড় পেচিয়ে গলার বেশিরভাগ অংশ কেটে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD