1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:51 am

এলাকার উন্নয়নে রয়েছে নানা পরিকল্পনা -এমপি আবু জাহির

Reporter
  • Updated Sunday, December 31, 2023
  • 157

স্টাফ রিপোর্টার : বিএনপি সরকারে এসে জনতার অধিকার কেড়ে নিয়েছিল; তারা দেশকে অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে জনপ্রিয়তা শূণ্য হয়েছে। এখন পরাজয়ের ভয়ে আপামর জনতাকে ভোট প্রদান থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে। অন্যদিকেÑ বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তিনি নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়েছেন।
হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলার পইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।
তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা পইল ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। পরে সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন।
সভায় উপস্থিত ছিলেন এমপি আবু জাহির এর একমাত্র ছেলে ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল। তিনি বলেন, ‘আপনারা আমার বাবাকে এত ভালবাসেনÑ যা দেখে আমি আপ্লুত হয়েছি। আপনাদের সামনে না আসলে তা বুঝতে পারতাম না। আমার বাবা আপনাদের সেই ভালবাসার প্রতিদান দিতে দিনরাত খেটেছেন, অনেক উন্নয়ন করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে সামনে আরেকবার নৌকায় ভোট দিন।
নির্বাচনী সভায় ব্যারিস্টার ইফাত জামিল এলাকার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাখাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এমপি আবু জাহির এর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান।
পৃথক নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD