1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:06 am

বছরের প্রথম দিনেই হবিগঞ্জে বই উৎসব : খুশি শিক্ষার্থীরা

Reporter
  • Updated Tuesday, January 2, 2024
  • 168

স্টাফ রিপোর্টার : বছরের প্রথম দিনেই হবিগঞ্জে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের স্টাফ কোয়ার্টারস্থ সরকারি আবাসিক এলাকা প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থী ও অভিভাবকরা।
বই উৎসবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ দে ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী প্রমূখ।
পরে জেলা প্রশাসক বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুলসহ বেশ কয়েকটি বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ বছর জেলার মোট ২ লাখ ৩৫ হাজার শিক্ষার্থীকে সরকারের বিনামুল্যের বই দেওয়া হবে। ২০৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫০ লাখ বই বিতরণ করা হবে। এছাড়াও জেলার ৯ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে বই বিতরণ উৎসব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD