1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

আজ নতুন এমপিদের শপথ

Reporter
  • Updated Wednesday, January 10, 2024
  • 154

সময় ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন আজ বুধবার। জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় সূত্রে গতকাল মঙ্গলবার এ তথ্য জানা গেছে। এরই মধ্যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, ভোট হয় ৭ জানুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগ ও শরিক দলগুলো অংশ নিলেও অংশ নেয়নি বিএনপি ও সমমনা দলগুলো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের দাবিতে আন্দোলন করে আসছে তারা।
এবারের নির্বাচনে ভোট হওয়া ২৯৮টি আসনের মধ্যে বেসরকারিভাবে আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে ২২২টি, জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নৌকা প্রতীক নিয়ে ১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল নৌকা প্রতীক নিয়ে একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি হাত ঘড়ি প্রতীক নিয়ে একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।
২৯৮ আসনে প্রার্থী ছিলেন ১ হাজার ৯৬০ জন। প্রদত্ত ভোটের হার ছিল ৪১.৮ শতাংশ। ভোটের দিন মুন্সীগঞ্জে একজন নিহত ছাড়া নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD