1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Reporter
  • Updated Saturday, January 13, 2024
  • 191

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে পৈত্রিক সম্পত্তির জেরে ফার্মেসী ব্যবসায়ী সুভাষ পাল (৫০) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত জয়চন্দ্র পাল এর ছেলে সুভাষ পাল (৫৩), শ্রীবাস চন্দ্র পাল (৪৫) ও সুমিত পালের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে সুভাষ পাল মাটিতে লুটিয়ে পড়েন।
এতে তার মৃত্যু হয় বলে স্থানীয় লোকজন জানায়। খরব পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এস আই) দীন মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD