1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

লাখাইয়ে বুধলাল হত্যা মামলার প্রধান আসামী বাবুলসহ গ্রেফতার ২

Reporter
  • Updated Sunday, January 14, 2024
  • 162

কামরুল হাসান সুজন : লাখাইয়ে আলোচিত বুধ লাল দাস হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জন মামলা দায়ের এর ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের গতকাল শনিবার সন্ধায় তাঁর থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ বলেন, আমার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাস আমার দিকনির্দেশনায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক চৌকস শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ একটি টিম অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধ লাল দাস হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামী বাবুল মিয়া (৪৫) ও তাঁর পুত্র আব্দুল করীম (২২) নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানান গত শুক্রবার (১২ জানুয়ারী) দিবাগত রাত ২টার সময় চট্রগ্রাম এর পতেঙ্গা থানার পুলিশের সহযোগিতায় পতেঙ্গা এলাকা থেকে অভিযান চালিয়ে চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার ছেলে বাবুল মিয়া (৪৫) ও বাবুল মিয়ার ছেলে আব্দুল করীম (২২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল শনিবার সন্ধার পর লাখাই থানায় সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং এ তথ্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত চম্পক দামসহ লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ সহ সাংবাদিকবৃন্দ। থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ রবিবার (১৪ জানুয়ারী) হবিগঞ্জ জেলা সদরে বিজ্ঞ আদালত প্রেরণ করা হবে। উল্লেখ্য- গত ১০ জানুয়ারী দিবাগত রাতে ভরপূর্নী গ্রামে মেলা থেকে বাড়ী ফেরার পথে কাঠালকান্দি মাঠের পূর্ব উত্তরে বাবুল মিয়া গং আসামীগন বুধ লাল দাসকে খুন করে। এ ঘটনায় গত শুক্রবার থানায় মৃতের স্ত্রী জয়মালা রাণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD