
শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে অবৈধভাবে মাটি তোলার দায়ে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার শাহপুর এলাকার সোহেল মিয়া নামের এক ব্যাক্তি খাল ভরাট করে অবৈধভাবে মাটি তোলার দায়ে অভিযুক্তকে (বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী) ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাধবপুর থানার পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত বিন কুতুব সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD