1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

লাখাইয়ে মরিচ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

Reporter
  • Updated Monday, January 15, 2024
  • 165

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে মরিচ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ৩ নম্বর মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের মরিচ প্রদর্শনী সংলগ্ন মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মুড়িয়াউক গ্রামের সফল কৃষক মোহাম্মদ আব্দুর রকিব এর সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক তালুকদারের সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতি লাল গোপ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. বাহার উদ্দিন, বুল্লা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মো. বোরহান উদ্দিন। আলোচনায় অংশ নেন সফল মরিচ চাষী মোহাম্মদ নাসিম মিয়া, কৃষক ফজলে রাব্বি জিসান, শাহীনুর রহমান মোল্লা শাহীন প্রমুখ।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মরিচ প্রদর্শনীর মাধ্যমে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করে বাম্পার ফলন হওয়ায় মরিচ চাষী মোহাম্মদ নাসিম মিয়া চলতিবৎসর সফল হওয়ায় তাঁর উচ্চকিত প্রশংসা করেন অতিথি বৃন্দ।
এতে প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন, প্রযুক্তি নির্ভর কৃষিতে বিপ্লব ঘটাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য পুরণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের যে কোন ধরনের সহযোগিতা করে আসছেন।
তিনি কৃষকদের উদ্বুদ্ধ করে বলেন, প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনতে নারী-পুরুষের ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। বাজারের চাহিদার সাথে সংগতি রেখেই আগাম জাতের শাকসবজি চাষ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD