1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:02 pm

বিদ্যুৎ গেলেই বন্ধ অস্ত্রোপচার :: নানা সমস্যায় জর্জরিত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

Reporter
  • Updated Monday, January 29, 2024
  • 139

মাধবপুর প্রতিনিধি : লোকবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব ও লোডশেডিংয়ের কারণে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে অপারেশন থিয়েটারে সিজারিয়ান অপারেশনের সময় প্রায়ই লোডশেডিংয়ের কারণে বিপাকে পড়তে হয় ডাক্তার ও রোগীদের। বিদ্যুৎ না থাকায় অনেক সময় জরুরী সিজারিয়ান অপারেশনের রোগীকে নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় ডাক্তারদের।
৩১ শয্যা থেকে ৫০ শয্যা হাসপাতালে উন্নতি হয়েছে নামেই। নতুন করে প্রয়োজনীয় সংখ্যক লোকবল দেওয়া হয়নি। ৩৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১৯ জন। কার্ডিওলজি, ইএনটি, এনেস্থিসিয়া, সার্জারি, চর্ম ও যৌন কনসালটেন্ট পদ দীর্ঘদিন যাবত শূন্য। স্বাস্থ্য সহকারী ৫০ টি পদের মধ্যে ১৮ টি পদ শূন্য। স্টাফ নার্স থাকার কথা তিনজন, আছেন মাত্র একজন। ওয়ার্ড বয় তিন জন থাকারক থা থাকলেও আছেন মাত্র একজন। কোন স্টোর কিপার না থাকায় আয়া মালি দিয়ে চলছে স্টোরের কাজ। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব তিনটি পদের দুটোই শূন্য।
মেডিকেল টেকনিশিয়ান রেডিওগ্রাফি না থাকায় এক্সরে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দন্তবিভাগে নেই টেকনিশিয়ান, চক্ষুবিভাগে নেই প্রয়োজনীয় যন্ত্রপাতি। প্রস্রাব পরীক্ষার জন্য কোন রুম না থাকায় রোগীদের বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। ট্রমা সেন্টারনা থাকার কারণে হাড়ভাঙ্গা রুগীদের কোন চিকিৎসা করা যাচ্ছে নাএখানে । কম্পাউন্ডার, ওটিবয়, ইমারজেন্সি এটেনডেন্ট, মালীসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪০ থেকে ৪৫ ভাগ পদ শূন্য।
এসব ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইশতিয়াক আল মামুন বলেন, আমাদের পুরনো বিল্ডিংয়ের জন্য আগের একটি জেনারেটর আছে। যেটি দিয়ে নতুন বিল্ডিংয়ে কাভার দেওয়া যায় না। তাই বিদ্যুৎ না থাকলে সিজারিয়ান অপারেশনের সমস্যা হয়। আমাদের লোকবলসহ যেসব সমস্যা আছে সেগুলোর বিষয়ে আমরা কর্তৃপক্ষের নিকট চাহিদা দিয়ে রেখেছি। তবে কবে নাগাদ পাওয়া যাবে বলতে পারছি না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD