1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:33 am

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে গ্রীনলাইন বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter
  • Updated Monday, January 29, 2024
  • 189

জাবেদ তালুকদার

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন আনা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ উপজেলাধীন এশিয়ার বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘সামিট বিবিয়ানা’ সড়কের সংযোগস্থল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আব্দুল কাদের (আক্কেল আলীর) পুত্র আনোয়ার হোসেন আনা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকালেস্থানীয় শেরপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে আনোয়ার হোসেন ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সড়কের সংযোগস্থলে পৌঁছিলে গ্রীন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ব: ১২-৯৩৬১) ঐ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরহী মৃত্যুর কুলে ঢলে পড়ে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে এবং বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD