1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:03 am

চুনারুঘাটে সংঘর্ষে এক পরিবারের ৫ জন আহত

Reporter
  • Updated Monday, January 29, 2024
  • 169

মোঃ আক্তার হোসেন

চুনারুঘাট উপজেলার গোড়ামি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে এক পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের সঞ্জব আলীর পুত্র জুয়েলের সাথে রজব আলীর পুত্র হাবিবুর রহমানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় জুয়েল ও তার লোকজন হাবিবের ওপর হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হয়। আহত অবস্থায় হাবিবুর রহমান, জামাল মিয়া, রাসেল মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD