1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:52 am

মাধবপুরে ৪০ কেজি গাজাঁসহ অটোরিকশা চালক গ্রেফতার

Reporter
  • Updated Thursday, February 1, 2024
  • 132

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে অভিনব কায়দায় ধানের কুড়ার বস্তা করে নিয়ে যাওয়ার সময় ৪০ কেজি গাঁজা পাচাঁরকালে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী ও অফিসার ইনচার্জ মাধবপুর থানার তত্ত্বাবধানে মাধবপুর থানার এসআই সুজন শ্যাম, সঙ্গীয় ফোর্স নিয়ে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) গভীররাতে অভিযান চালিয়ে মাধবপুর পৌরসভার বাস স্ট্যান্ড কিবরিয়া চত্বরের পশ্চিম পাশে এলাকার নাছির নগর রোডের সামনে উপর থেকে অভিযান চালিয়ে ধানের কুড়া বস্তা করে ৪০ কেজি গাঁজা পাচারের কালে এক অটোরিকশা চালক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অটো রিক্সা চালক হল রমজান আলী (৩৫)। সে আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের আবেদ আলীর পুত্র রমজান আলী।
এ ব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন জানান, গাঁজা উদ্ধারকালে অটোরিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফারকৃত গাঁজা পাচারকারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD