1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:07 am

শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাদক ও জুয়ার আখড়া

Reporter
  • Updated Thursday, February 1, 2024
  • 176

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এখন মাদক ও জুয়ার আখড়ায় পরিণত হয়েছে। আর এতে জড়িয়ে পড়ছে রেলের কিছু অসাধু কর্মচারীরা। সন্ধ্যার পর থেকেই স্টেশনের বিভিন্ন পরিত্যক্ত কোয়ার্টারে চলে এসবের আসর। এতে করে স্টেশনের পরিবেশ বিনষ্টসহ চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, রেলের কিছু অসাধু কর্মচারিদের ছত্রছায়ায় চোরাই বিদ্যুত সংযোগও দেয়া হচ্ছে। কিছুদিন আগে আখাউড়া থেকে উর্ধ্বতন কর্মকর্তারা এসে অবৈধ লাইন বিচ্ছিন্ন করেন। রেলের পাম্প চালক মোশারফ হোসেনের নেতৃত্বে সন্ধ্যার পর থেকেই স্টেশনের পশ্চিম দিকে কোয়ার্টারে জুয়ার আসর বসে। তার সাথে রয়েছে কয়েকজন কর্মচারী। গত মঙ্গলবার সন্ধ্যার পর রেল কোয়ার্টারে জুয়া খেলার সময় একটি ভিডিও ফুটেজ এ প্রতিনিধি সংগ্রহ করেন। এতে দেখা যায়, মোশারফসহ আরও দুই কর্মচারী তাস দিয়ে জুয়া খেলছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে আরও অন্যান্য কর্মচারীসহ এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD