1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

আঞ্চলিক মহাসড়কের মালামাল চুরি :: আটক ১

Reporter
  • Updated Sunday, February 4, 2024
  • 171

আজমিরীগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-হবিগঞ্জ ভায়া শাল্লা-আজমিরীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অক্সিজেন সিলিন্ডার, রডসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনায় সাহাব উদ্দিন মিয়া (২৬) নামে এক যুবককে আটক করছে পুলিশ। গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর থেকে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দিন মিয়া পিরোজপুর গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র। এ সময় চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১লা ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে আঞ্চলিক মহাসড়কের জনজেবি কন্স্ট্রাকশনের প্রকল্প ম্যানেজার (সুনামগঞ্জ অংশের রাধা নগর পয়েন্টের) মো.হাবিবুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দয়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাতে আঞ্চলিক মহাসড়কের আজমিরীগঞ্জ উপজেলা অংশের বদলপুর ইউনিয়নের পিরোজপুরের প্রকল্পের সাইড থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার, ৫০০ কেজি রড ও এঙ্গেল, ৩০টি লোহার পাইপ এবং একটি রড ঝালাইয়ের ওয়েল্ডিং মেশিন সহ প্রায় দুই লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি হয়ে যায়। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।
আঞ্চলিক মহাসড়কের জনজেবি কনস্ট্রাকশনের প্রকল্প ম্যানেজার মো.হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র প্রকল্পের রড, পাইপ সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিলো। গত ৩০ জানুয়ারি রাতে সাইট থেকে দুই লক্ষাধিক টাকারও বেশী মুল্যের মালামাল চুরি হয়ে যায়। বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার কোম্পানির উর্ধ্বতনদের সাথে পরামর্শ করে থানায় মামলা দায়ের করেছি।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর আমরা ১ টি অক্সিজেন সিলিন্ডার, ৩০ টি রড ও ৫ টি এঙ্গেলসহ সাহাব উদ্দিনকে আটক করি। তিনি আরো জানান, আটক সাহাব উদ্দিনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD