1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় জরিমানা ৫০ হাজার

Reporter
  • Updated Tuesday, February 6, 2024
  • 170

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিকে জরিমানা প্রদান করেন। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। উপজেলার ৬নং সদর ইউনিয়ন এর দক্ষিণ নরপতি ও বাঘ বাড়ি বন্দে আশা মেডিকেল সেন্টার সন্নিকটে ফসলি জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাটি কাটায় জড়িত থাকার অপরাধে দক্ষিণ নরপতির জাহিদ মোল্লার ছেলে ওয়াসিম মোল্লা (৩৬) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD