1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:34 am

বাহুবলে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

Reporter
  • Updated Tuesday, February 6, 2024
  • 188

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামে যৌতুকের দাবিতে সুলতানা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে। সুলতানা একই উপজেলার নন্দনপুর গ্রামের শহীদ মিয়ার কন্যা।
জানা যায়, নন্দনপুর গ্রামের নুরুল ইসলাম নাহিদের সাথে বিয়ে হয়। এরপর তাদের কোলজুড়ে ৭ মাসের একটি সন্তান জন্মগ্রহণ করে। ইদানিং যৌতুকের জন্য সুলতানাকে নাহিদ ও তার পিতা-মাতা নির্যাতন করে। বিষয়টি ফোনে সুলতানার ভাই মানিক মিয়াকে জানাতো। গতকাল সোমবার রাত ৮টায় পুনরায় শশুর বাড়িতে সুলতানাকে মারপিট করা হয়। এরপর সে অচেতন হয়ে পড়লে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে। এরপর তারা সটকে পড়ে। খবর পেয়ে বাহুবল থানা পুলিশ লাশের সুরতহাল করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ মর্গে প্রেরণ করা হয়নি।
নিহতের ভাই মানিক মিয়া আরও জানান, তার বোনকে যৌতুকের জন্য হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। তিনি এর বিচার দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD