1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:39 am

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এম.এ মান্নান

Reporter
  • Updated Thursday, February 8, 2024
  • 161

সময় ডেস্ক : সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার (৫ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এ কমিটিতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাবেক এ মন্ত্রী শেষ ৫ বছর সফল পরিকল্পনামন্ত্রী এবং এরআগে ৫ বছর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনসহ টানা ১৫ বছর ধরে সংসদ সদস্য হিসেবে সুনামগঞ্জ জেলার আমূল পরিবর্তন নিয়ে আসেন।
এদিকে, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD