1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় লাখাইয়ের যুবক নিহত

Reporter
  • Updated Thursday, February 8, 2024
  • 171

শেখ আব্দুল হাকিম : সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হন মোটরসাইকেলের অপর আরোহী পুলিশ সদস্য। গতকাল বুধবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুলাল চৌধুরী (২২) লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত পুলিশ সদস্য আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) এসএমপির মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে দুলাল চৌধুরী ও আব্দুল আউয়াল মোটরসাইকেলযোগে নগরের হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির ট্রাক বেপরোয়া গতিতে ছুটে এসে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হোন। আহত হন তার বড় ভাই পুলিশ সদস্য আব্দুল আউয়াল চৌধুরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন- স্বজনদের আবেদনের প্রেেিত ময়না তদন্ত ছাড়া লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় আছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD