1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:55 am

নবীগঞ্জে রাসুল (সাঃ) কে কটুক্তি করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট :: দল থেকে বহিষ্কার

Reporter
  • Updated Monday, February 12, 2024
  • 303

উত্তপ্ত নবীগঞ্জ :: মহাসড়কে বিক্ষোভ :: গণস্বাক্ষরিত অভিযোগ

জাবেদ তালুকদার : নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগ উঠেছে। রাসুল (সাঃ) কে কটুক্তি করা তার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নবীগঞ্জে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ ঘটনার পর থেকে শান্ত নবীগঞ্জ হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগেও সে ফেইসবুকে ধর্মীয় ও রাজনৈতীক বিষয় নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করাসহ বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার দাবীতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার ওসির বরাবর গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত অনির্বাণকে ধরতে অভিযান অব্যাহত ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হেয়ছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে অনির্বাণকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। তবে অভিযুক্ত অনির্বাণ তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবী করে ফেসবুকে পোস্ট করেছে।
জানা যায়- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আস্তিক বনাম নাস্তিক ধর্ম বিজ্ঞান যুক্তিসংগত আলোচনা’ নামক ফেসবুক গ্রুপে গত ১ ফেব্রুয়ারী থেকে ৯ তারিখ পর্যন্ত দুটি পোস্ট করেন নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনি। ৯ ফেব্রুয়ারী ফেসবুক পোস্টে অনির্বাণ নাগ অনি রাসূল (সাঃ) কে নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করে। এর পরপরই অনির্বাণের ফেসবুক পোস্টটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। অনির্বাণ নাগ অনিকে দ্রুত গ্রেফতারপূর্বক শাস্তির দাবী করে শতাধিক পোস্ট করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।
গতকাল রবিবার নবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মুসলিম জনগণের পক্ষে অনির্বানকে দ্রুত আইনের আওতায় আনার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীগঞ্জ থানা লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং দেবপাড়া বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইতিপর্বেও অনির্বাণের বিরুদ্ধে ধর্মীয় ও রাজনৈতিক উস্কানিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগ রয়েছে। বার বার ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবী করে রক্ষা পেয়ে যায়। অভযুক্ত অনির্বাণ নাগ অনি তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবী করে তার ফেসবুক আইডিতে পোস্ট করেছে।
এদিকে সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস ও কমেন্ট এর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব অনির্বাণ নাগ অনিকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারাদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, অনির্বাণকে ধরতে পুলিশি অভিযান ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD