1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:34 am

বাহুবলে মা-ছেলেকে কুপিয়ে ক্ষত বিক্ষত :: সিলেট প্রেরণ :: আটক ২

Reporter
  • Updated Sunday, February 18, 2024
  • 149

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে পিতৃহীন যুবক ও তার মাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ২ টার দিকে উপজেলার শিমুলিয়াম গ্রামে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের শিমুলিয়াম গ্রামের মৃত ওয়াছ উল্লাহর ছেলে রহমত আলী ২০০৮ সালে স্ত্রী রাহেনা আক্তার ও মোস্তাক আহমেদ রবিন নামে এক ছেলে সন্তান রেখে মারা যান। রহমত আলী মারা যাওয়ার পর তার ভাই ইছাক মিয়া ও খোরশেদ আলী সহ তাদের লোকজন রবিন ও তার মা রাহেনাকে বাড়ি থেকে বিতারিত করতে উঠে পড়ে আগে। বিধবা রাহেনা আক্তার ছোট অবুঝ সন্তান মোস্তাক আহমেদ রবিনকে নিয়ে খুব অসহায়ের মতো দিনযাপন করতে থাকেন। বর্তমানে রবিন সিলেট এমসি কলেজে লেখাপড়া করে রবিন। দীর্ঘদিন ধরে রবিনের চাচা ইছাক মিয়া, খোরশেদ আলী, সফর আলী এবং তাদের ছেলেরা মিলে বিধবা রাহেনা ও পিতৃহীন যুবক রবিনের সম্পদ আত্মসাৎ করতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে তাদের মধ্যে মামলা চলমান রয়েছে।
গতকাল শনিবার বেলা ২ টার দিকে রবিন ও তার মা রাহেনা আক্তার বাড়িতে গিয়ে কিছু জায়গাতে বেড়া দিতে চাইলে ইছাক মিয়ার ছেলে সেলিম মিয়া, খোরশেদ আলীর ছেলে ইদ্রিস মিয়া ও সুমন মিয়া, সিরাজ মিয়ার ছেলে আউয়াল মিয়া এবং সফর আলীর ছেলে রেজুয়ান মিয়া সহ লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র দিয়ে রবি ও তার মাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে। এসময় গ্রামবাসী এগিয়ে এসে রবি ও তার মা রাহেনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং ঘটনার সাথে জড়িত থাকায় ইদ্রিস মিয়া ও সুমন মিয়া নামে দু’জনকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পরে বাহুবল মডেল থানার এস আই আবু মাকসেদ এর নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে ইদ্রিস মিয়া ও সুমন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD