1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:06 am

‘১৫ লাখে ইতালি’ স্বপ্নসহ সাগরে ডুবে গেল ৩ তরুণ

Reporter
  • Updated Sunday, February 18, 2024
  • 201

সময় ডেস্ক : অবৈধভাবে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের তিন তরুণ মারা গেছেন। তাদের এমন অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আপন শেখ নামে আরও এক তরুণ। ইতালি যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে দিয়েছিলেন ১৩-১৫ লক্ষ টাকা।
নিহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পশ্চিম পাঁচখোলা গ্রামের আলী আকাব্বরের ছেলে সম্রাট (২৫), রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ইউসুফ আলী শেখের ছেলে মামুন শেখ (২১) ও সেনদিয়া গ্রামের সুনীল বৈরাগীর ছেলে সজল বৈরাগী (২৫)। এ ছাড়া এ ঘটনায় নিখোঁজ আপন শেখ গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের পান্নু শেখের ছেলে।
শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ওই তিন তরুণের মৃত্যুর খবর আসার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমনিতেই আপনজনদের হারিয়ে শোকে দিশাহারা পরিবার। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ সময় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন স্বজন ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD