1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:24 am

মাধবপুর আকিজ কারখানায় ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

Reporter
  • Updated Tuesday, February 27, 2024
  • 142

শেখ জাহান রনি/পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে নির্মানাধীন আকিজ গ্লাশ ফ্যক্টরীর একটি দশতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আসাদ মিয়ার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম সোলেমান মিয়া।
গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাশ ফ্যাক্টরীর একটি দশ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে সাথের লোকজনকে আসাদের ইসিজি করাতে পরামর্শ দেন। ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে সটকে পড়েন সাথের লোকজন। পরে আসাদ মারা যায়।
মাধবপুর থানার উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD