1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

মাধবপুরে দুই সরকারি কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন :: টাকা দাবি

Reporter
  • Updated Tuesday, February 27, 2024
  • 145

মাধবপুর প্রতিনিধি :: মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সরকারি ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল দিয়ে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
জানা যায়, রোববার রাতে প্রতারক চক্রের সদস্যরা নিজেকে মাধবপুর ইপজেলা ইউএনও এ. কে. এম. ফয়সাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মোহাম্মদ পরিচয় দিয়ে তাদের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ডিলারদের কাছে টাকা দাবি করে।
ফোনে ইউএনও পরিচয় দিয়ে ডিলার স্বপন কুমার দেব কে জানানো হয়- আমি জেলা প্রশাসক স্যারের অফিসে আছি। জেলা প্রশাসক স্যার ২০ টন চাল বিক্রি করবেন, আপনি নিতে চাইলে কত টাকা টন দাম দিতে পারবেন জানান। এর কিছুক্ষণ পর প্রতারক চক্র কয়েকটি বিকাশ ও নগদ মোবাইল নম্বর দিয়ে দ্রুত টাকা পাঠাতে বলেন। ডিলার স্বপন কুমার দেব, নুরুল ইসলাম, আমির উদ্দিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গেলে অফিসের এক কর্মচারী জানান ইউএনও ডিসি অফিস নয়, মাধবপুরেই আছেন।
এ বিষয়ে ডিলার শ্রী স্বপন কুমার দেব জানান, যেহেতু ইউএনও এরর মোবাইল নম্বর আমার মোবাইলে সেভ করা ছিল, তার পরও কেন যেন বিষয়টি সন্দেহ হয়। ইউএনওর কাছে গেলে প্রতারণার বিষয়টি ধরা পরে।
এদিকে এ বিষয়টি নজরে আসার পরপরই মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে। এছাড়া সবাইকে তথ্য আদান-প্রদান ও লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD