1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:58 am

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নির্দেশনা এমপি আবু জাহিরের

Reporter
  • Updated Friday, March 1, 2024
  • 180

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তদারকি বাড়াতে প্রশাসনের প্রতি নির্দেশনা দিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে এ নির্দেশনা দেন।
সংসদ সদস্য বলেন, পবিত্র রমজান মুসলমানদের জীবনে অতীব গুরুত্বপূর্ণ ও সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের মাস। এ মাসে যেন কোথাও অন্যায়-অবিচার না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। বাজার স্থিতিশীল রাখতে দ্রব্যমূল্য নিয়মিত তদারকী করতে হবে। দায়িত্ব পালনে সকলকে আন্তরিক থাকার আহবান জানিয়ে অ্যাডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়হীন মানুষদের মাথা গোঁজার ঠাই করে দিয়েছেন। আমরা তাঁদের শিক্ষা ও সকল সামাজিক অধিকার নিশ্চিত করেছি। প্রয়োজনে উপকারভোগীদের স্ব-স্ব ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনারও ব্যবস্থা তাদের করে দেওয়া হবে।
তিনি বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাঁদের আদেশ-নিষেধ সবাই পালন করে থাকেন। এজন্য যুব সমাজকে মাদকসহ সবধরণের অপরাধ থেকে দূরে রাখতে তাঁদের ভূমিকা রাখা প্রয়োজন। এমপি আবু জাহির অতীতের ন্যায় ভবিষ্যতেও সবধরণের প্রয়োজনে ইমাম এবং মুয়াজ্জিনদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি গতকাল সকালে হবিগঞ্জ পৌর টাউন হলে হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণ পাওয়া সম্মানিত ইমামগণের সম্মেলন ও অপরাধ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন। পরে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা আইন-শৃংখলা কমিটির পৃথক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য দেন। এরপর লাখাই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ে উপকারভেগীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এছাড়া শায়েস্তাগঞ্জ উপজেলায় অসুস্থ্য রোগীদের মাঝে সরকারি চিকিৎসা সহায়তার চেক বিতরণ করেন।
পৃথক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতাসহ জনপ্রতিনিধি, উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD