1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:40 am

সিগারেট থেকে ওসমানী হাসপাতালে অগ্নিকাণ্ড

Reporter
  • Updated Sunday, March 3, 2024
  • 139

সময় ডেস্ক : সিলেটের এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই ভবনের মাঝে হঠাৎ আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই হাসপাতালে কর্মরত পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। এখন আগুনের উৎস খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন সিগারেটের উচ্ছিষ্ট থেকে লেগেছে।
জানা গেছে, গতকাল শনিবার (২ মার্চ) দুপুরে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ১০ তলা ভবন ও পাশে জেনারেটর রাখার একতলা ভবনের মধ্যবর্তী জায়গা থেকে ধোঁয়া বের হতে থাকে। এরপর সেখানে আগুন দেখা যায়। এ সময় ভবনটির পাশে সাদাপোশাকে দায়িত্বরত এক পুলিশ সদস্য হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের সহযোগিতায় পানি ছিটিয়ে আগুন নেভান।
এ ব্যাপারে সতর্ক আছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুন সিগারেটের উচ্ছিষ্ট থেকে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কেউ হয়তো সিগারেট খেয়ে দুই ভবনের মাঝে ফেলতে পারেন। এ জন্য হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, বের করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD