1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

বেইলি রোডের অগ্নিকান্ডে নিহত মাধবপুরের মা-মেয়ের শেষকৃত্য

Reporter
  • Updated Sunday, March 3, 2024
  • 136

শেখ জাহান রনি, মাধবপুর : রাজধানী ঢাকার বেইলি রোডের গ্রীন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ঘটনায় মাধবপুরের মা ও মেয়ে ভিয়াংকা রায় (১৭) ও রুবি রায়ের (৪০) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২ মার্চ) বিকেল ৪ টায় তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে দেশে ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন পোল্যান্ড প্রবাসী ইঞ্জিনিয়ার উত্তম কুমার রায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপালের হিম ঘর থেকে শনিবার (২ মার্চ) সকালে তিনি স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন।
জানা গেছে, পোল্যান্ড প্রবাসী উত্তম কুমার রায়ের মেয়ে ভিয়াংকা রায় ঢাকার গ্রেটওয়ে ইন্টারল্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী। তিনি তার মা ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সঙ্গে ঢাকার মালিবাগে থাকতেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের ‘কাচ্চি ভাইয়ে’ খেতে গিয়েছিলেন মা ও মেয়ে। খাবার শেষে বাসায় ফেরার কথা থাকলেও সেটি আর সম্ভব হয়নি। আগুনে পুড়ে মারা যান তারা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD