1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

মাধবপুরে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে প্রাণ গেল হেলপারের

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 148

শেখ জাহান রনি, মাধবপুর : মাধবপুরে বালু বোঝাই ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রাসেল মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সান্তামুড়া গ্রামের বাবুল মিয়ার পুত্র। গতকাল সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ধর্মঘর হরষপুর রোডের স-মিল নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী থেকে বালু নিয়ে একটি ট্রাক্টর দ্রুত গতিতে চালিয়ে বিজয়নগর যাওয়ার পথে উল্লেখিত স্থানে চালকের পাশে বসে থাকা হেলপার রাসেল মিয়া ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ পরে নিহত রাসেল এর বাড়িতে গিয়েছে সুরতহাল করতে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD