1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

বাহুবলে ফ্লাইওভার ও অভারপাস নির্মাণে এমপি কেয়া চৌধুরীর ডিও

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 159

জাবেদ তালুকদার : বাহুবল উপজেলার অতন্ত গুরুত্বপূর্ণ দুটি বাজার হচ্ছে দিগম্বর ও পুটিজুরী বাজার। বাজার দুটি সিলেট
বিভাগের কৃষিপণ্য কেন বিচার স্থান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অনন্য অবদান রাখা দিগম্বর বাজার ব্যবস্থাপনা টিকিয়ে রাখার স্বার্থে ঢাকা-সিলেট মহাসড়ক প্রসারণকালে উক্ত স্থানে ফ্লাইওভার নির্মাণ করা জরুরী বলে দাবি করছেন স্থানীয়রা। এতে জনসাধারণ যেমন উপকৃত হবে তেমনি বেগবান হবে এলাকার অর্থনীতি। এছাড়া পুটিজুরী বাজারে একটি অভারপাস নির্মাণ হলে সড়কের উভয় পার্শ্বে বিদ্যমান সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবে বলেও মনে করছেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে ঢাকা-সিলেট মহা সড়কের দিগম্বর বাজারে ফ্লাইওভার ও পুটিজুড়ী বাজারে অভারপাস নির্মাণে ডিও প্রদান করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
গতকাল সোমবার ৪ মার্চ দুপুরে সড়ক পরিবহন ও মহা সড়ক বিভাগের সচিব এ.বি.এম আমিন উল্লাহ নুরী এর কাছে ডিও প্রদান করেন কেয়া চৌধুরী এমপি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD