1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

ফেব্রুয়ারীতে হবিগঞ্জের সড়কে প্রাণ হারিয়েছেন ৪ জন

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 195

জাবেদ তালুকদার : ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় নিহতের সংখ্যা কিছুটা কমেছে, তবে আহতের সংখ্যা অনেকটা বেড়েছে। এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, ফেব্রুয়াারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
উল্লেখ্য, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ২৮টি দূর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD