1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

প্রেমের টানে মাধবপুরে এলেন ফিলিপাইনের তরুনী

Reporter
  • Updated Thursday, March 7, 2024
  • 157

মাধবপুর প্রতিনিধি : হাজার মাইল দূর থেকে প্রেমের টানে প্রেমিককে বিয়ে করতে মাধবুপর ছুটে এসেছেন এক তরুণী। ফিলিপাইনে তরুনী জুবেলিন কাতারে চাকুরী করার সুবাদে হবিগঞ্জের মাধবপুরের তরুন আশিকুর রহমান মিশুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪ মার্চ ফিলিপাইনী এই তরুনী প্রেমিক আশিকুর রহমান মিশুকে পেতে তার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে চলে আসেন।জুবেলিন হবিগঞ্জ গিয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ৫ মার্চ মঙ্গলবার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বিয়ে করেন প্রেমিক মিশুকে।
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর কামারহাটি গ্রামের স্কুল শিক্ষক লুৎফুর রহমানের ছেলে আশিকুর রহমান মিশুর কাতার প্রবাসী। কাতারে চাকুরী করার সুবাদে প্রায় ৫ বছর আগে পরিচয় হয় ওই ফিলিপাইনী তরুনীর সঙ্গে। এরপরই তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক সৃষ্টি হয়। সম্প্রতি মিশুর বাংলাদেশের বাড়িতে ফিরে আসলে খবর পেয়ে ওই তরুনী প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসে। মাধবপুরের ছেলে ভিনদেশী মেয়ের সঙ্গে বিয়ে সম্পন্ন হওয়ায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভিনদেশী তরুনীকে এক নজর দেখতে আশপাশের মানুষজন বাড়িতে ভিড় করছে।
তার সম্পর্কে চাচা আমিনুল ইসলাম সুমন বলেন, অন্য সকল বিয়ের চেয়ে এটি ছিল ভিন্ন একটি বিয়ে। বিদেশী নব বধুকে দেখতে মানুষের ভিড় লেগেই আছে। পরিবার বলছে ছেলের সুখে আমরাই সুখি। ভিন দেশী মেয়ে আমাদের ছেলেকে ভালোবেসে হাজার মাইল দুর থেকে এসেছে। পুরোপুরি বউয়ের মর্যাদা দিয়েই আমরা তাকে রাখবো। সে তো ঠান্ডা ও শান্ত প্রকৃতির মেয়ে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD