1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

বাহুবলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter
  • Updated Friday, March 8, 2024
  • 129

মনিরুল ইসলাম শামিম, বাহুবল : বাহুবলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর ও সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, প্রভাষক রুবেল মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ফেরদৌস আহমেদ হৃদয়, আলমগীর কবির প্রমুখ। পরে ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD