1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 7, 2026, 3:29 am

চুনারুঘাটে ফসলি জমির মাটি কর্তন :: জরিমানা ৭০ হাজার

Reporter
  • Updated Saturday, March 9, 2024
  • 107

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলায় ফসলি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টায় উপজেলার বাগবাড়ির নিকটবর্তী উত্তর বড়াইল নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে এই দণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব। চুনারুঘাট থানা পুলিশের একটি টিম সার্বিকভাবে এতে সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে বড়াইল গ্রামের মকসুদ আলীর পুত্র নোমান মিয়া (৩০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সত্তর হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD