1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:06 am

বাহুবলে জাতীয় দুর্যোগ দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Reporter
  • Updated Monday, March 11, 2024
  • 149

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ দিবস ২০২৪ পালন করা হয়েছে। গতকাল রবিবার ১০ মার্চ সকাল ১১ ঘটিকার সময় দুর্যোগ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এক র‌্যালি বের করা হয়, র‌্যালি শেষে উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো-স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজাল এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ সাকিব, সাংবাদিক জুবায়ের আহমেদ, সহকারী প্রকল্প কর্মকর্তা শহিদুল ইসলাম, ফয়সাল আহমেদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর কবির সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD