1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

মহাসড়কের বাহুবলে পিকআপ উল্টে নিহত ২ :: ৩ জনকে সিলেট প্রেরণ

Reporter
  • Updated Monday, March 11, 2024
  • 245

জুবায়ের আহমেদ,বাহুবল : বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে কাঠ বোঝাই পিকআপ ভ্যান উল্টে জহুর মিয়া (৫৫) ও নুরুল আমিন (৩৫) নামে দু’জন নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১০ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মহিষদিলং (প্রকাশিত) হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া পিকআপ ভ্যান বোঝাই দিয়ে নিজ ঘরের দরজা জানালার কাঠ নিয়ে বাড়িতে আসছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে আসা মাত্রই যান্ত্রিক ক্রটির কারণে মহাসড়কে উল্টে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা উপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া(৫৫), মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া(৪০), উপজেলার অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মোঃ নুরুল আমিন (৩৫) এবং উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া (৫৩) গুরুতর আহত হয়েছে।
এসময় পথচারী লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়া (৫৫) কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাওয়ার পথে নুরুল আমিন(৩৫) এর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুল আমিনের শ্বশুর বাড়ির লোকজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD