1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:07 am

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল

Reporter
  • Updated Tuesday, March 12, 2024
  • 145

স্টাফ রিপোর্টার : তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা। আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। গতকাল সোমবার (১১ মার্চ) রাতে প্রথম তারাবিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামতে দেখা গেছে। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে আসেন তারা।
প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। নির্দেশনা অনুযায়ী, তারাবির নামাজে প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা করে এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করা হবে।
সারা দেশের মুসল্লি, ইমাম-খতিব ও মসজিদ কমিটিকে একই পদ্ধতিতে তারাবির নামাজ আদায় করতে আহ্বান জানিয়েছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ। মঙ্গলবার রমজান শুরু হওয়ায় আগামী ৬ এপ্রিল (২৬ রমজান) শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD