1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:41 am

চুনারুঘাটে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের লক্ষে প্রস্ততি সভা

Reporter
  • Updated Wednesday, March 13, 2024
  • 137

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট : চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ মার্চ দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শুকরানা, সহকারী শিক্ষা অফিসার মোঃ খুরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ন-সম্পাদক মোঃ আব্দুস সামাদ আজাদ, চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফফারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে নানা করণীয় সম্পর্কে সিদ্ধান্ত হয়। এ সময় দিবসগুলো যথাযথ পালনের জন্য বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD