1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:10 am

আজমিরীগঞ্জে সিএনজি পিকআপ মুখোমুখি সংঘর্ষ :: ৫ জন আহত

Reporter
  • Updated Thursday, March 14, 2024
  • 178

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কে সিএনজি ও পিকআপপ ভ্যানের মূখোমূখি সংঘর্ষে চালকসহ ৫ জন আহত হয়েছে। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে গুরুতর আহতদের কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক প্রেরণ করেন। গতকাল বুধবার বিকাল অনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের খোদাখাড়া নামক এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ বাজারে মালামাল আনলোড করে গতকাল বুধবার বিকালে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৫-৮৭০৭) হবিগঞ্জ শহরতলির উদ্দেশ্যে রওয়ানা দেয়। অপরদিকে হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি (হবিগঞ্জ -থ-১১-৭০৯৯) আজমিরীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। উল্লেখিত যান দুটি বিকাল অনুমানিক ৪ টায় আজমিরীগঞ্জ-শিবপাশা সড়কের পাঁচআখিয়ার অদূরে খোদাখাড়া নামক এলাকায় পৌঁছলে উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে আজমিরীগঞ্জ পৌরসভাধীন আদর্শগ্রামের বাসিন্দা শ্রীবাস দাসের পুত্র চয়ন দাস (২৪) কাকাইলছেওয়ের বাসিন্দা রবি উল্লাহ’র পুত্র সুরুজ মিয়া (৭০) ও সিএনজি চালক জলসুখার মাধবপাশার বাসিন্দা মৃত- আরজু মিয়ার পুত্র শফি উল্লাহ (৫০) গুরুতর আহত হয়। আহতদের আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালক ও দুই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD