1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:23 am

শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল লাইনের ওপর অবৈধ বাজার

Reporter
  • Updated Monday, March 18, 2024
  • 140

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল লাইনে অবৈধ বাজার বসায় যে কোনো সময় দূর্ঘটনার আশংকা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, গেইটম্যানকে ম্যানেজ করেই বাজার বসানো হচ্ছে। এতে করে যে কোনো সময় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাউদনগরের প্রধান রেল গেইটে ব্যবসা করায় একদিকে যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে গাড়ি পার্কিয়েও সমস্যা সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে আইন শৃংখলাবাহিনী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই কতিপয় রেল কর্মকর্তা ও গেইটম্যানকে ম্যানেজ করেই তারা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে।
খবর নিয়ে জানা গেছে, জনপ্রতি ব্যবসায়ীরা গেইটম্যানকে ৫০ থেকে শুরু করে ১শ টাকা করে দিয়ে আসছে। প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগরসহ লোকাল ট্রেন ওই লাইনে চলাচল করছে। ট্রেন আসার সাথে সাথেই তারা তড়িগড়ি করে সটকে পড়ে। আবার ট্রেন যাবার পর পুনরায় বসে।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, রেল লাইনের ওপর ব্যবসায়ী পসরা সাজিয়ে বসে কেনাবেচা করছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, জীবনের ঝুঁকি নিয়েই তারা ব্যবসা করছেন। বিনিময়ে কর্তৃপক্ষকে টাকা দেন। তবে সচেতন মহল মনে করেন যদি অচিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD