1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:31 am

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত

Reporter
  • Updated Monday, March 18, 2024
  • 141

জুয়েল চৌধুরী : বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গলকান্দি গ্রামে ফিসারীতে গরুর ঘাস কাটা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের কাজল মিয়ার সাথে সোহেল মিয়ার গরুর ঘাস কাটা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বিতঙ্গল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া, কাজল মিয়া, মৌসুমি আক্তার, কাওসার আহমেদ, আক্তার মিয়া, নুসা মিয়া, বাছির মিয়া, ফয়ছল মিয়া ও শাকিলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD