1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:40 am

জামিন না পেয়ে আদালতের ৪ তলা থেকে লাফ দিল আসামি

Reporter
  • Updated Tuesday, March 19, 2024
  • 156

সময় ডেস্ক : জামিন নামঞ্জুর হওয়ায় সিলেটে আদালত ভবনের চতুর্থ তলার বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে এক আসামি আহত হয়েছেন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথা, হাত–পা ও পিঠে আঘাত পেয়েছেন তিনি। গতকাল সোমবার বেলা ১১টা ১৫ মিনিটে আদালতে হাজিরা শেষে হাতকড়া পরা অবস্থায় দৌড়ে ৪র্থ তলায় উঠে বারান্দা থেকে লাফ দেন তিনি। দ্বিতীয় তলার সানশেডে পড়ে মাথা, হাত-পা, পিঠে আঘাত পান। আহত শাকিল আহমদ (২৯) জকিগঞ্জ উপজেলার চৌধুরী বাজার এলাকার আটগ্রামের আব্দুর রউফের ছেলে। তাৎক্ষণিক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে আহত অবস্থায় দেখেন। এরপর হাসপাতালে পাঠানো হয়।
সিলেট সদর কোর্ট পুলিশের পরিদর্শক এনামুল মনোয়ার বলেন, ‘একটি মেয়েকে কুপিয়ে জখমের মামলায় শাকিল আট মাস ধরে কারাগারে রয়েছেন। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এতদিন হাজতে থাকায় জামিন দেওয়ার জন্য নিজেই বিচারকের প্রতি অনুরোধ করেন। কিন্তু বিচারক নামঞ্জুর করেন। পরে এজলাস থেকে বের হয়েই এমন কাণ্ড ঘটায়।’
পুলিশ পরিদর্শক এনামুল মনোয়ার আরও বলেন, ‘মামলার নথিপত্র থেকে জানা গেছে, শাকিল মানসিক ভারসাম্যহীন। নথিপত্রে তার ডাক্তারি কাগজপত্রও রয়েছে।’
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্রা চক্রবর্তী বলেন, ‘ঊরুর একটি মাসল (পেশি) ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি পা ভেঙে গেছে। থুতনি কেটে গেছে। পা ভারী জিনিস নিয়ে টানা দিয়ে রাখা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে আছে, তাকে অর্থোপেডিকে স্থানান্তর করা হবে। বড় কোনো আশঙ্কা নাই।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD