1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:34 am

আজীবন মানুষের পাশে থাকতে চাই- সাংবাদিক সুরুজ আলী

Reporter
  • Updated Saturday, March 23, 2024
  • 154

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলীর সমর্থনে উপজেলা সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বী গোপাল সরকারের সভাপতিত্বে এবং হরেকৃষ্ণ সরকারের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন আতুকুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী মোয়াজ্জেম আলী, ব্যবসায়ী হামিদুল হক আখঞ্জী, কাজল আখঞ্জী, রইছ আলী, এখলাছ মিয়া, মহেশ্বর সরকার, মহিবুর রহমান উজ্জ্বল, ইউপি সদস্য প্রবীর সরকার, ইউপি সদস্য সুমন আখঞ্জী, সাবেক মেম্বার ক্ষিতিশ সরকার, সাবেক মহিলা মেম্বার আমিনা আখঞ্জী, সরকার, রবিন্দ্র সরকার, রবি সরকার, বিষ্ণু সরকার, গৌর সরকার, মিজান মিয়া, নিরাঞ্জন সরকার, সমুজ আলী আখঞ্জী, মহিবুর রহমান খান, ইকবাল আহমেদ, লক্ষণ সরকার, কৃষ্ণ দাশ, জিলাল মিয়া, হেলাল আহমেদ, সুকুমার সরকার প্রমুখ। সভায় বক্তারা বলেন-সাংবাদিক সুরুজ আলী মানুেেষ কল্যাণে সব সময় কাজ করছেন। তিনি ব্যক্তি জীবনেও খুবই ভালো মানুষ। শুধু সুরুজ আলীই ভালো মানুষ নই, তার বাবাসহ পুরো পরিবার একটি ভদ্র ও ভালো পরিবার। তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলী বলেন- জনগণের সেবার উদ্দেশ্যে জনপ্রতিনিধি হতে নির্বাচনে এসেছি। আমাকে সহযোগিতা করুন। আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD